1. bpdemon@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
  2. admindailykaljoyi@gmail.com : admindailykaljoyi :
  3. kaljoyi@gmail.com : kaljoyi :
  4. ratulmizan085@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
তথ্য অধিকার আইনে তথ্য চাওয়ায় লালমনিরহাটে সাংবাদিককে হুমকি
বাংলাদেশ । শনিবার, ১৮ এপ্রিল ২০২৬ ।। ২৮শে শাওয়াল, ১৪৪৭ হিজরি
ব্রেকিং নিউজ
হামের প্রাদুর্ভাব ঠেকাতে জুনে হামের বিশেষ টিকাদান; টিকা পাবে ৬ মাস–১০ বছর বয়সি শিশুরা ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস ১৫ জেলায় তেলের খোঁজে পাম্পে পাম্পে ঘুরছে গাড়ি; মিলছে না জ্বালানি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের চাপ; দীর্ঘ পথে ধীরগতি বড় কোনো ভোগান্তি ছাড়াই চলছে ঈদযাত্রা: সড়কমন্ত্রী মেলান্দহে উপবৃত্তি কেলেঙ্কারি: অভিভাবকের জায়গায় শিক্ষকের ব্যাংক হিসাব দেশে আবারও উদ্ধার হলো ভয়ংকর মাদক: ক্রিস্টাল মেথ ও এলএসডি ইফতার অনুষ্ঠানকে কেন্দ্র করে বিএনপি–জামায়াত সংঘর্ষ: আহত ৮ জামালপুরের সংঘবদ্ধ ধর্ষণ মামলায় তিনজনের মৃত্যুদণ্ড নওগাঁর আত্রাইয়ে স্ত্রী ও সন্তানকে হ ত্যা করে যুবকের আত্মহ ত্যা

তথ্য অধিকার আইনে তথ্য চাওয়ায় লালমনিরহাটে সাংবাদিককে হুমকি

শাহীন আলম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২
  • ৪৯৭ বার পড়েছে
লালমনিরহাটে তথ্য অধিকার আইনে তথ্য চাওয়ায় লালমনিরহাট জেলা কৃষি বিপণন কর্মকর্তা আব্দুর রহিম দৈনিক যায়যায়দিন পত্রিকার লালমনিরহাট জেলা প্রতিনিধি জে আই সমাপ্তকে নানা রকম ভয়-ভীতি ও মামলা দিয়ে হয়রানী করার হুমকি দিয়েছেন। এ ঘটনায় ১৮ জুলাই সোমবার রাতে লালমনিরহাট সদর থানায় একটি সাধারন ডায়েরি করেন সাংবাদিক জে আই সমাপ্ত।
সাধারন ডায়েরি সূত্রে জানা যায়, গত ১৮ মে ২০২২ ইং তারিখে তথ্য অধিকার আইনের নীতিমালা মেনে লালমনিরহাট জেলা কৃষি বিপণন কর্মকর্তা আব্দুর রহিমের নিকট তথ্য চেয়ে আবেদন করেন সাংবাদিক জে আই সমাপ্ত।
কিন্তু তথ্য অধিকার আইন মানতে রাজি নন জেলা কৃষি বিপণন কর্মকর্তা আব্দুর রহিম। তাই তিনি যথা সময়ে তথ্য প্রদান করেননি। পরে বিষয়টি নিয়ে গত ২১ জুন ২০২২ ইং তারিখে জেলা প্রশাসক ও সভাপতি, তথ্য অধিকার বাস্তবায়নে অবেক্ষণ (সুপারভিশন) ও পরিবীক্ষণ জেলা কমিটি লালমনিরহাটের নিকট লিখিত অভিযোগ এবং গত ২২ জুন ২০২২ ইং তারিখে তথ্য অধিকার আইনের নীতিমালা অনুযায়ী রংপুর কৃষি বিপণন অধিদপ্তরের উপ পরিচালক আনোয়ারুল হকের নিকট তথ্যের জন্য আপীল করেন সাংবাদিক সমাপ্ত। সেই আপীলের প্রেক্ষিতে গত ১৪ জুলাই ২০২২ ইং তারিখে রংপুর কৃষি বিপণন অধিদপ্তরের উপ পরিচালক আনোয়ারুল হকের স্বাক্ষরিত একটি চিঠিতে লালমনিরহাট জেলা কৃষি বিপণন কর্মকর্তাকে তথ্য সরবরাহের জন্য বলা হয়। যার একটি অনুলিখি সাংবাদিক সমাপ্তের ই-মেইলে ১৮ জুলাই ২০২২ ইং তারিখ পাঠানো হয়।
সেই চিঠির প্রেক্ষিতে জেলা কৃষি বিপণন কর্মকর্তা আব্দুর রহিমের মুঠোফোনে কল করে তথ্যের ব্যাপারে জানতে চাইলে তিনি তার মনগড়া কিছু কথা তুলে অশোভনীয় ভাষায় কথা বলতে শুরু করেন সাংবাদিক সমাপ্তের সাথে। এক পর্যায়ে জেলা কৃষি বিপণন কর্মকর্তা আব্দুর রহিম বলেন “তথ্য নিতে অফিসে আয় শালা, তোর তথ্যটা বের করি। আমি লালমনিরহাটের লোক, দেখ তোর অবস্থা কি করি, তোর রিপোর্টার গিরি দেখাবো। তোর নামে মামলা করবো।” এভাবে প্রায় ৯ মিনিট নানা রকম হুমকি প্রদান করেন সে। পরে এ ঘটনায় সোমবার রাতে লালমনিরহাট সদর থানায় একটি সাধারন ডায়েরি (যাহার নং- ৮৬৬) করেন সাংবাদিক সমাপ্ত।
এ ব্যাপারে সাংবাদিক জে আই সমাপ্ত বলেন, রংপুর কৃষি বিপণন অধিদপ্তরের উপ পরিচালক আনোয়ারুল হকের স্বাক্ষরিত একটি চিঠিতে আমাকে তথ্য সরবরাহের জন্য লালমনিরহাট জেলা কৃষি বিপণন কর্মকর্তাকে নির্দেশ দেয়া হয়। সেই চিঠির প্রেক্ষিতে তথ্য চাইলে আমাকে নানা রকম ভয়-ভীতি ও মামলার হুমকি প্রদান করেন কৃষি বিপণন কর্মকর্তা আব্দুর রহিম। আমি এখন মনে করছি, যে কোন সময়, যে কোন ধরনের ক্ষতি তার মাধ্যমে আমার হতে পারে। তাই থানায় একটি সাধারন ডায়েরি করেছি। তদন্ত করে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।
লালমনিরহাট জেলা কৃষি বিপণন কর্মকর্তা আব্দুর রহিম বলেন, সাংবাদিক সমাপ্ত আমার ডিডি স্যারের নিকট অভিযোগ করায় আমার মাথা ঠিক ছিলো না, তাই কিছু কথা তাকে বলেছি।বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর জানান,  লালমনিরহাটের ঐ কর্মকর্তাকে ঢাকায় ঢেকে তথ্য অধিকার আইন কি, তথ্যদাতা সাংবাদিকদের সাথে কেমন ব্যবহার করা উচিৎ সে ব্যাপারে সংশ্লিষ্ট দপ্তর প্রশিক্ষণ দিয়ে মাঠে ছাড়া উচিৎ। নয়তো এরুপ কর্মকর্তাদের কারণে সরকারের অর্জন বিসর্জন হতে পারে। সরকারী ঐ কর্মকর্তার এমন আচরনের নিন্দা জানিয়েছেন তিনি।
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম জানান, জিডির কপি পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Archive Calendar

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  

togel online menjadi hiburan favorit bagi banyak pemain yang menyukai tantangan angka. Menggabungkan ketajaman analisis dan faktor keberuntungan sering kali menghasilkan kemenangan yang memuaskan.

Bermain di slot gacor hari ini menawarkan sensasi unik berkat tampilannya yang simpel namun memanjakan pemain. Cocok dinikmati siapa saja yang mencari peluang kemenangan di setiap putaran.

Menurut pengalaman banyak pemain, slot gacor memberi peluang jackpot yang cukup tinggi karena sistemnya yang transparan dan mudah dipahami.

Untuk pemain yang jeli membaca momen, link slot777 menyuguhkan kesempatan menang besar bahkan dengan modal yang tidak terlalu besar.

Dengan strategi tepat, slot online bisa menjadi sarana terbaik untuk berburu hadiah besar sekaligus mengatur permainan dengan bijak.

togel online menghadirkan pilihan pasaran resmi yang beragam, memberi peluang bagi pemain untuk mencoba berbagai pola dan teknik bermain.

togel online menawarkan variasi permainan yang luas, disertai promo menarik untuk memperbesar peluang menang setiap harinya.

Berpartisipasi di toto resmi memberi kesempatan pemain menguji strategi dan keberuntungan demi meraih hadiah bernilai tinggi.

প্রকাশক কর্তৃক জেম প্রিন্টিং এন্ড পাবলিকেশন্স, ৩৭৪/৩ ঝাউতলা থেকে প্রকাশিত এবং মুদ্রিত।
প্রযুক্তি সহায়তায় Hi-Tech IT BD