রাজধানীর ধানমন্ডির ‘অবসর’ ভবনে অভিযান চালিয়ে ১১টি হাতবোমা, চাপাতিসহ বিভিন্ন দেশীয় অস্ত্র ও জিহাদি বই উদ্ধারের দাবি করেছে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।

শনিবার (২৭ জুলাই) অভিযান শেষে সিটিটিসি প্রধান আসাদুজ্জামান জানান, ভবনটির একটি অংশ জামায়াতে ইসলামীর কার্যক্রম পরিচালনায় ব্যবহৃত হতো বলে তদন্তে তথ্য পাওয়া গেছে। তার দাবি, সাম্প্রতিক আন্দোলন ঘিরে সহিংসতা, নাশকতা ও অগ্নিসংযোগের বিভিন্ন নির্দেশনা ও সমন্বয় এখান থেকেই করা হয়েছিল।
এর আগে গ্রেপ্তার কয়েকজন জামায়াত-শিবির নেতার জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযানটি চালানো হয় বলে জানান তিনি। অভিযানকালে কাউকে গ্রেপ্তার করা হয়নি। উদ্ধার হওয়া অস্ত্র ও নথিপত্রের ভিত্তিতে তদন্ত আরও এগিয়ে নেওয়া হচ্ছে বলে জানিয়েছে সিটিটিসি।